জয় রাধে

 

বিপিন বিহার করত নন্দনন্দন
সুবদনী ধনী করি সঙ্গ।
সকল কলাবতী দুহু প্রেম আরতি
মন যাহা উথলল রঙ্গ।
রতন হিন্দোল পর বৈঠল দুহু জন
সখীগন দেওত বা কোরি।
গগনহিঁ মগন সগন.রজনীকর
আনন্দে করত নেহারী।।